সুপ্রিয় বন্ধুরা,
অনেকক্ষেত্রে দেখা যায় যোগ্যতা, মেধা এবং বড় কিছু করার ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থা। ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার অধরাই থেকে যায়। এই বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের পিছিয়ে পড়া এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে যোগ্যশ্রী প্রকল্প।
এই প্রকল্পের মাধ্যমে ১০ মাসে ৩০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। কিভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
যোগ্যশ্রী প্রকল্প কি?
যোগ্যশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটি শিক্ষা-সহায়তা কর্মসূচি। এই প্রকল্প মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের স্বপ্নপূরণে এক গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ। এই প্রকল্পের আওতায় রাজ্যের জেনারেল, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মেধাবী ছাত্র-ছাত্রী এবং তপশিলী জাতিভুক্ত ও আদিবাসী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে NEET, JEE এবং WBJEE -২০২৭পরীক্ষার প্রস্তুতির কোচিং পাবেন এবং সঙ্গে ৩০০ টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
সরকারী তথ্য অনুযায়ী, যে সমস্ত পড়ুয়ারা ২০২৭ সালে NEET, JEE এবং WBJEE পরীক্ষায় বসতে চলেছেন তাঁদেরকেই প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। এই প্রশিক্ষণ চলবে প্রত্যেক সপ্তাহের শনি এবং রবিবার। ৪ ঘণ্টা করে করানো হবে এই ক্লাস। প্রতিটি ক্লাসে উপস্থিত থাকার জন্য ৩০০ টাকা করে ১০ মাসে স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে ৩০০০ টাকা।
যোগ্যশ্রী প্রকল্প কাদের জন্য?
মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রী যারা NEET, JEE এবং WBJEE পরীক্ষায় বসতে চলেছেন।
কারা কারা এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা পাবেন?
> বর্তমানে একাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগে পাঠরত হতে হবে।
> মাধ্যমিক/ সমতুল পরীক্ষায় অন্তত ৭০% (GEN, MINORITY)/ ৬৫% (OBC)/ ৬০% (SC)/ ৫০% (ST) নম্বর প্রয়োজন।
> যে সমস্ত পড়ুয়ারা ২০২৭ সালে NEET, JEE এবং WBJEE পরীক্ষায় বসতে চলেছেন।
> পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
যোগ্যশ্রী প্রকল্প কী কী সুবিধা মিলবে?
> প্রত্যেক সপ্তাহের শনি এবং রবিবার ৪ ঘণ্টা করে ক্লাস করানো হবে।
> প্রতিটি ক্লাসে উপস্থিত থাকলে মাসিক ৩০০ টাকা করে দেওয়া হবে।
> ১০ মাসে স্টাইপেন্ড বাবদ মোট ৩০০০ টাকা দেওয়া হবে।
যোগ্যশ্রী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে?
> মাধ্যমিকের মার্কশিট/ সার্টিফিকেট
> পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার রিসিপ্ট কপি
> বাসস্থানের প্রমাণপত্র
> পরিবারের আয়ের শংসাপত্র
> ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার ছবি
> পাসপোর্ট সাইজের রঙিন ছবি
যোগ্যশ্রী প্রকল্প কিভাবে আবেদন করব?
যোগ্যশ্রী প্রকল্পে অনলাইন এবং অফলাইন-দুই পদ্ধতিতেই আবেদন করা যায়।
অনলাইন মাধ্যমে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট https://wbbcdev.webstep.in-তে ভিজিট করুন।
অফলাইন মাধ্যমে আবেদন করতে চাইলে জেলাভিত্তিক নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে আবেদনপত্র সংগ্রহ করুন ও সঠিকভাবে আবেদনপত্র পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র যোগ করে জমা দিন।
কোন কোন জেলার পড়ুয়ারা পাবেন যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা?
এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলার পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আপাতত পূর্ব মেদিনীপুর জেলায় চালু হয়েছে এই প্রকল্পটি। পূর্ব মেদিনীপুরের ৭টি জায়গায় এই প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে অন্যান্য জেলাতেও এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

